সাড়ে ৮ হাজার টাকায় ৪ জিবি র‌্যামের নতুন ফোন বাজারে

১৬ আগষ্ট, ২০২০ ২০:৩২  
নতুন আরেকটি বাজেট সেরা ফোন বাজারে ছাড়ার ঘোষণা দিলো ওয়ালটন। নজরকাড়া ডিজাইনের ‘প্রিমো এইচনাইন প্রো’ মডেলের ওই ফোনটিতে ব্যবহৃত হয়েছে ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি রম, পেছনে ট্রিপল ক্যামেরাসহ দুর্দান্ত সব ফিচার। প্রি-বুক বা আগাম ফরমায়েসে ফোনটি কেনা যাচ্ছে মাত্র ৮,৪৯৯ টাকায়। ফোনটির রেগুলার মূল্য ৯,৪৯৯ টাকা। কিন্তু প্রি-বুকে ১০০০ টাকা ছাড় দেয়া হচ্ছে। ফলে এর দাম পড়ছে মাত্র ৮,৪৯৯ টাকা। ক্রেতারা ঘরে বসেই অনলাইনের ই-প্লাজা থেকে ফোনটির প্রি-বুক দিতে পারছেন। এই স্মার্টফোনটিতে ব্যবহৃত হয়েছে ৬.১ ইঞ্চির ইন-সেল এইচডি প্লাস ১৯:৯ রেশিওর ইউ-নচ আইপিএস ডিসপ্লে। অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমে পরিচালিত ফোনটির উচ্চগতি নিশ্চিত করতে রয়েছে ১.৮ গিগাহার্টজ গতির ১২ ন্যানোমিটার হেলিও এ২০ প্রসেসর। এই স্মার্টফোনের পেছনে রয়েছে এলইডি ফ্ল্যাশযুক্ত ট্রিপল অটোফোকাস ক্যামেরা। দুর্দান্ত সেলফির জন্য এই ফোনের সামনে আছে এফ ২.২ অ্যাপারচার সমৃদ্ধ ৮ মেগাপিক্সেল ক্যামেরা। উভয় পাশের ক্যামেরায় ফুল এইচডি ভিডিও ধারণ করা যাবে। পর্যাপ্ত পাওয়ার ব্যাকআপের জন্য স্মার্টফোনটিতে ব্যবহৃত হয়েছে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম পলিমার ব্যাটারি।